মহেশপুর নিউজ২৪:: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে রোববার সকালে খুলনা থেকে গোয়ালন্দগামী যাত্রীবাহী ট্রেন নকশীকাঁথার ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ট্রেনটির চালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাঁথা ট্রেনটি মোবারকগঞ্জ রেল স্টেশন ত্যাগ করার সময় এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনের প্রায় ৫০০ যাত্রী সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
এদিকে, এ ঘটনায় এই রুটে রেল চলাচল বিঘ্নিত হচ্ছেনা।
তিনি আরও বলেন, ‘স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার আছে জানানোর পর আমি স্টেশন ত্যাগ করি। এসময় সিগন্যাল না দেখায় এই দুর্ঘটনা ঘটে।’
দুপুরে স্টেশন মাস্টার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।