শনিবার, ৯ মার্চ, ২০১৩

ঝিনাইদহ স্বর্ণালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট


মহেশপুর নিউজ২৪:: ঝিনাইদহ শহরে বৃহস্পতিবার দিন-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতদল বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা স্বর্নালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শহরের মাজমাদার পাড়ার অধ্যাপক তোফাজ্জেল হোসেনের বাড়িতে এ  ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক অধ্যাপক তোফাজ্জেল হোসেন জানান, দুপুরের দিকে এক মহিলা বোরখা পরে ছদ্মবেসে পাঁচতলা বাড়ির প্রধান গেট দিয়ে ওপরে দ্বিতীয় তলায় ওঠে পড়ে। ওই মহিলাকে অনুসরণ  করে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী লোক ঘরে ঢুকে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর চারটি কক্ষের আসবাবপত্র, আলমারি তছনছ করে এবং নগত ৮০ হাজার টাকা ৬০ ভরিস্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। (jn24)