মহেশপুর নিউজ২৪:: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রোববার অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।
উপজেলার পুর্ব দারিয়াপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ইন্তাদুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
হরতাল ছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার বাদ জুমা জেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও রোববার ঝিনাইদহ জেলা শহরে বিক্ষোভ সমাবেশ।
এ সময় উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক মহিউদ্দীন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান, জামায়াতের আমীর গোলাম হোসেন, কোটচাদপুর বিএনপির সভাপিত সিরাজুল ইসলাম, সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান একরামুল হক, ভাইস চেয়ারম্যান এম এ আহাদ, বিএনপি নেতা শাহাজামান মোহন, আহাসানুল্লাহ ও আমিনুল ইসলাম বুদোসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর উপজেলার পুর্ব দারিয়াপুর গ্রামে আসামি ধরার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৯০ রাউন্ড গুলি ছুড়লে পুলিশের গুলিতে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল নেতা ইন্তাদুল ইসলাম নিহত ও গুলিবিদ্ধ হয়ে ৪ জনসহ ২৫ গ্রামবাসী আহত হন। *banglanews24
