মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জামায়াতের ডাকা সোমবারের হরতালে হরতাল সমর্থকরা
যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে বেশিরভাগ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে কোঁটচাদপুর সড়কের ব্রাক অফিসের কাছে হরতাল সমর্থকরা সোনালী পরিবহনের (ঢাকা মোট্রো ব ০০-১১৯৭) যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।
