সোমবার, ১০ জুন, ২০১৩

মহেশপুরে মাদকসেবীর লাশ উদ্ধার

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের একটি বাগান থেকে আব্দুল কাদের বিশ্বাস (৪২) নামে এক মাদকসেবীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে গ্রামের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুল কাদের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে এবং পুড়াপাড়া বাওড়ের মৎসজীবি সমিতির নেতা ছিলেন।

স্বরূপপুর ইউনিয়নের পুড়াপাড়া ওয়ার্ড সদস্য আব্দুল আলীম জানান, আব্দুল কাদের রোববার বাওড় পাহারা দিতে গিয়ে আর  বাড়ি ফেরেন নি।সোমবার সকালে গ্রামের একটি বাঁশ বাগানে তার লাশ পাওয়া যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কাদের তালিকাভ‍ক্ত মাদকসেবী ছিলেন।গাজা সেবনের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য জেলা ম্যজিস্ট্রেটের কাছে অনুমতি চাওয়া হয়েছে